15 August, 2022

ও কথা বোলো না তারে কভু সে কপট না রে

ও কথা বোলো না তারে
 কভু সে কপট না রে

-
 ও কথা বোলো না তারে, 
 কভু সে কপট না রে—
             আমার কপাল-দোষে চপল সেজন।
     অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
             সদাই মনের মতো করে অন্বেষণ।
             ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
     মনে মনে জানিত সে সত্য বুঝি 
ভালোবাসে—
             বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
             হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
     সে হাসি কি সত্য নয়। 
 সে যদি কপট হয়
             তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
     ও কথা বোলো না তারে— 
 কভু সে কপট না রে,
             আমার কপাল-দোষে চপল সেজন।
     প্রেমমরীচিকা হেরি ধায় 
সত্য মনে করি,
             চিনিতে পারে নি সে যে 
আপনার মন॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

শুন নলিনী খোলো গো আঁখি

 শুন নলিনী খোলো গো আঁখি

-
শুন নলিনী, খোলো গো আঁখি—
          ঘুম এখনো ভাঙিল না কি!
          দেখো, তোমারি দুয়ার-’পরে
          সখী, এসেছে তোমারি রবি॥
          শুনি প্রভাতের গাথা মোর
          দেখো ভেঙেছে ঘুমের ঘোর,
      জগত উঠেছে নয়ন মেলিয়া 
নূতন জীবন লভি।
তবে তুমি কি সজনী জাগিবে নাকো,
               আমি যে তোমারি কবি॥
          প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,
              প্রতিদিন গান গাহি—
          প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
              ধীরে ধীরে উঠ চাহি।
          আজিও এসেছি, চেয়ে দেখো দেখি
              আর তো রজনী নাহি।
          আজিও এসেছি, উঠ উঠ সখী,
              আর তো রজনী নাহি।
          সখী, শিশিরে মুখানি মাজি
          সখী, লোহিত বসনে সাজি
দেখো বিমল সরসী-আরশির ’
পরে অপরূপ রূপরাশি।
          থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
          নিজ মুখছায়া আধেক হেরিয়া
       ললিত অধরে উঠিবে ফুটিয়া 
শরমের মৃদু হাসি॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

ওই কথা বলো সখী বলো আর বার

 ওই কথা বলো সখী বলো 

আর বার

-
 ওই কথা বলো সখী, 
 বলো আর বার—
        ভালোবাস মোরে তাহা 
বলো বার বার।
           কতবার শুনিয়াছি, 
 তবুও আবার যাচি—
              ভালোবাস মোরে তাহা 
বলো গো আবার॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

পাগলিনী তোর লাগি কী আমি করিব বল

 পাগলিনী, তোর লাগি 

কী আমি করিব বল্‌

-
পাগলিনী, তোর লাগি 
 কী আমি করিব বল্‌।
     কোথায় রাখিব তোরে খুঁজে 
না পাই ভূমণ্ডল।
     আদরের ধন তুমি, 
 আদরে রাখিব আমি—
     আদরিনী, তোর লাগি 
 পেতেছি এ বক্ষস্থল।
     আয় তোরে বুকে রাখি— 
তুমি দেখো, আমি দেখি—
     শ্বাসে শ্বাস মিশাইব, 
আঁখিজলে আঁখিজল॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

গোলাপ ফুল ফুটিয়ে আছে

 গোলাপ ফুল ফুটিয়ে আছে, 

 মধুপ, হোথা যাস নে—

     ফুলের মধু লুটিতে গিয়ে 

 কাঁটার ঘা খাস নে॥

     হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি 

হোথা ফুটিয়ে—

     ওদের কাছে মনের ব্যথা বল্‌ রে 

মুখ ফুটিয়ে॥

     ভ্রমর কহে, ‘হোথায় বেলা 

 হোথায় আছে নলিনী—

     ওদের কাছে বলিব নাকো 

 আজিও যাহা বলি নি।

     মরমে যাহা গোপন আছে 

 গোলাপে তাহা বলিব—

     বলিতে যদি জ্বলিতে হয় 

 কাঁটারই ঘায়ে জ্বলিব।’

    

-

প্রেম ও প্রকৃতি

— রবীন্দ্রনাথ ঠাকুর

বলি ও আমার গোলাপ বালা

বলি ও আমার গোলাপ-বালা

-
 বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার 
গোলাপ-বালা—
তোলো মুখানি, তোলো মুখানি— 
কুসুমকুঞ্জ করো আলা।
বলি, কিসের শরম এত! সখী, 
 কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি 
কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, 
 ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায় দিক্‌বালারা সবে— 
 ঘুমায় জগৎ যত।
      বলিতে মনের কথা, সখী, 
 এমন সময় কোথা।
প্রিয়ে, তোলো মুখানি, আছে গো 
আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে, সখী, 
 কহিব তোমার কানে—
প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে 
পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও, 
 সুধীরে মুখানি তুলিয়ে চাও।
সখী, একটি চুম্বন দাও— 
গোপনে একটি চুম্বন চাও॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

তোরা বসে গাঁথিস মালা তারা গলায় পরে

 তোরা বসে গাঁথিস মালা, 
 তারা গলায় পরে

-
-
তোরা বসে গাঁথিস মালা, 
 তারা গলায় পরে।
     কখন যে শুকায়ে যায়, 
 ফেলে দেয় রে অনাদরে॥
     তোরা সুধা করিস দান, 
 তারা শুধু করে পান,
     সুধায় অরুচি হলে ফিরেও তো 
নাহি চায়—
     হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে 
চলে যায়॥
     তোরা কেবল হাসি দিবি, 
 তারা কেবল বসে আছে—
     চোখের জল দেখিলে তারা আর তো 
রবে না কাছে।
     প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের 
আগুন প্রাণে ঢেকে
     পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা 
হাসি হেসে—
     বুক ফেটে, কথা না ব’লে,
শুকায়ে পড়িবি শেষে॥
    -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর