15 August, 2022

বলি ও আমার গোলাপ বালা

বলি ও আমার গোলাপ-বালা

-
 বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার 
গোলাপ-বালা—
তোলো মুখানি, তোলো মুখানি— 
কুসুমকুঞ্জ করো আলা।
বলি, কিসের শরম এত! সখী, 
 কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি 
কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, 
 ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায় দিক্‌বালারা সবে— 
 ঘুমায় জগৎ যত।
      বলিতে মনের কথা, সখী, 
 এমন সময় কোথা।
প্রিয়ে, তোলো মুখানি, আছে গো 
আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে, সখী, 
 কহিব তোমার কানে—
প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে 
পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও, 
 সুধীরে মুখানি তুলিয়ে চাও।
সখী, একটি চুম্বন দাও— 
গোপনে একটি চুম্বন চাও॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

তোরা বসে গাঁথিস মালা তারা গলায় পরে

 তোরা বসে গাঁথিস মালা, 
 তারা গলায় পরে

-
-
তোরা বসে গাঁথিস মালা, 
 তারা গলায় পরে।
     কখন যে শুকায়ে যায়, 
 ফেলে দেয় রে অনাদরে॥
     তোরা সুধা করিস দান, 
 তারা শুধু করে পান,
     সুধায় অরুচি হলে ফিরেও তো 
নাহি চায়—
     হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে 
চলে যায়॥
     তোরা কেবল হাসি দিবি, 
 তারা কেবল বসে আছে—
     চোখের জল দেখিলে তারা আর তো 
রবে না কাছে।
     প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের 
আগুন প্রাণে ঢেকে
     পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা 
হাসি হেসে—
     বুক ফেটে, কথা না ব’লে,
শুকায়ে পড়িবি শেষে॥
    -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস

 কেন গো সে মোরে যেন 
করে না বিশ্বাস

-
কেন গো সে মোরে যেন 
করে না বিশ্বাস।
        কেন গো বিষণ্ণ আঁখি আমি যবে 
কাছে থাকি,
        কেন উঠে মাঝে মাঝে 
 আকুল নিশ্বাস।
        আদর করিতে মোরে 
চায় কতবার,
        সহসা কী ভেবে যেন ফেরে 
সে আবার।
        নত করি দু নয়নে কী যেন 
বুঝায় মনে,
        মন সে কিছুতে যেন পায় 
না আশ্বাস।
        আমি যবে ব্যগ্র হয়ে ধরি 
তার পাণি
        সে কেন চমকি উঠি লয় 
তাহা টানি।
        আমি কাছে গেলে হায় সে কেন গো 
সরে যায়—
        মলিন হইয়া আসে 
অধর সহাস॥
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

মন হতে প্রেম যেতেছে শুকায়ে

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, 
জীবন হতেছে শেষ।

-
 মন হতে প্রেম যেতেছে শুকায়ে, 
জীবন হতেছে শেষ।
      শিথিল কপোল, মলিন নয়ন, 
তুষারধবল কেশ।
      পাশেতে আমার নীরবে পড়িয়া 
অযতনে বীণাখানি—
      বাজাবার বল নাহিক এ হাতে, 
জড়িমাজড়িত বাণী।
      গীতিময়ী মোর সহচরী বীণা, 
হইল বিদায় নিতে।
      আর কি পারিবি ঢালিবারে তুই 
অমৃত আমার চিতে।
      তবু একবার, আর-একবার, 
ত্যজিবার আগে প্রাণ
      মরিতে মরিতে গাইয়া লইব 
সাধের সে-সব গান।
      দুলিবে আমার সমাধি-উপরে 
তরুগণ শাখা তুলি—
      বনদেবতারা গাহিবে তখন মরণের 
গানগুলি॥
-
প্রেম ও প্রকৃতি 
— রবীন্দ্রনাথ ঠাকুর
-

গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মোহনে

গিয়াছে সে দিন যে দিন হৃদয়
রূপেরই মোহনে আছিল মাতি

গিয়াছে সে দিন যে দিন হৃদয়
রূপেরই মোহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন—
‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন
হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায়
বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের স্বপন
মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না—
তেমন কিছুই আসিবে না॥
সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে
প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মোর শ্যামল করিয়া
এখনো হৃদয়ে বিরাজে তাহা।
সে প্রতিমা সেই পরিমলসম
পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন যেমন
পলকে মিশায়ে যায়।
অলসপ্রবাহ জীবনে আমার
সে কিরণ কভু ভাসিবে না আর—
সে কিরণ কভু ভাসিবে না—
সে কিরণ কভু ভাসিবে না॥
-
প্রেম ও প্রকৃতি 
— রবীন্দ্রনাথ ঠাকুর,
-

12 August, 2022

tomar halo shuru Lyrics, তোমার হল শুরু আমার হল সারা

tomar halo shuru Lyrics 
তোমার হল শুরু আমার হল সারা লিরিক্স 


 তোমার হল শুরু, 
 আমার হল সারা-- 
তোমায় আমায় মিলে 
 এমনি বহে ধারা ॥ 
— রবীন্দ্রনাথ ঠাকুর
-

রবীন্দ্রনাথের বাণী, উক্তি, Rabindranath


05 August, 2022

Ami Nishidin Tomay Bhalobashi - আমি নিশিদিন তোমায় ভালোবাসি

Ami Nishidin Tomay Bhalobashi 

আমি নিশিদিন তোমায় ভালোবাসি।

-
আমি নিশিদিন তোমায় ভালোবাসি,
তুমি অবসরমত বাসিয়ো।
নিশিদিন হেথায় বসে আছি,
তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥
আমি সারানিশি তোমা-লাগিয়া
রব বিরহশয়নে জাগিয়া--
তুমি নিমেষের তরে প্রভাতে
এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥
তুমি চিরদিন মধুপবনে
চির-বিকশিত বনভবনে
যেয়ো মনোমত পথ ধরিয়া
তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো।
যদি তার মাঝে পড়ি আসিয়া
তবে আমিও চলিব ভাসিয়া,
যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী--
মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
.
রাগ: মিশ্র গৌরী
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889